চট্টগ্রাম: নগরীর হালিশহর এলাকায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় তার স্ত্রী নাতিকে নিয়ে ডাক্তারের কাছে যান। যাওয়ার সময় ছায়েদুর রহমান তাকে ফোনে দ্রুত বাড়ি চলে আসতে বলেন। পরবর্তীতে স্ত্রী ঘরে ফিরে স্বামীকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। স্বজনদের থেকে সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে আইনগত তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক অনুসন্ধান শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।