চট্টগ্রাম: নগরীর বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টম্বের) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে বহদ্দারহাট মসজিদের সামনে থেকে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ২ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে পথচারী ও যানবাহন চলাচলের জন্য রাস্তা পুরোপুরি মুক্ত করা হয়।
অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, চান্দঁগাও থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।