Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালের পানিতে বর্জ্য, বনফুল এগ্রোকে জরিমানা

স্টাপ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৪

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় কারখানার বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়কালী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীম আহমদ সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের প্রতিষ্ঠানটি তাদের কারখানার বিষাক্ত গ্যাস, প্রক্রিয়াজাত বর্জ্য ও গরুর গোবরের বর্জ্য সরাসরি পাইপের মাধ্যমে পাশের খালে ফেলছিল। এতে খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পরিবেশের ক্ষতি হচ্ছিল। অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর