Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় মাদক মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৪

গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি।

চট্টগ্রাম: ঢাকার মোহাম্মদপুর থানার মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে (২৯) চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (৭ সেপ্টেম্বর) র‌্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

এর আগে, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর খুলশী থানার ফয়’স লেক-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুর নবী চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকার মো. ফারুকের ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ডিএমপির মোহাম্মদপুর থানার মামলা নম্বর-৩৩ (০৬) ২০, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)-এর ১৪ (গ) ধারার মামলায় নুর নবী ১০ বছরের সাজাপ্রাপ্ত। গ্রেফতার এড়াতে তিনি চট্টগ্রামের খুলশী এলাকায় অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

পরে এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ফয়’স লেক-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘গ্রেফতার নুর নবীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর