Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের ঘটনায় আরও ৪ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৫:২৯ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৫:৪৩

সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ঢাকা: রাজধানীর বসুন্ধরা এলাকার কে বি কনভেনশন হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করা হলো।

রোববার (৩ আগস্ট) দুপুরে আড়াইটায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গত ৮ জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় আরও চারজনসহ মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী দমন আইনে মামলা হয়েছে। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে, রাজধানীতে ধারাবাহিক অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এমএইচ/এমপি