Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টেকনাফে ৬৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩

যৌথ অভিযানে জব্দ হওয়া কারেন্ট জাল।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের দৈর্ঘ্য প্রায় ৯০ লাখ মিটার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে টেকনাফ থানাধীন লামার বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় বাংলাদেশ কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন, বাহারছড়া ও শাহপরী আউটপোস্ট এবং মৎস্য অধিদপ্তর।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই এলাকার তিনটি গুদামঘরে তল্লাশি চালিয়ে এই জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন-আল-মুকিত জানান, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর