Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশি পাঞ্জাবি ‘মেইড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি, রাজস্থানকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৭:২৪ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১৭:২৫

দেশি পাঞ্জাবি ‘মেইড ইন ইন্ডিয়া’ বলে বিক্রির অভিযোগে রাজস্থানকে লাখ টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামে দেশে তৈরি পাঞ্জাবি ‘মেইড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি এবং দামের অসঙ্গতি পাওয়ায় ‘রাজস্থান পাঞ্জাবি’ নামে অভিজাত একটি বিপণি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (৭ মার্চ) দুপুরে ওই প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, দেশে তৈরি পাঞ্জাবিকে ‘মেড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এ ছাড়া, পণ্যের দামের ক্ষেত্রেও অসঙ্গতি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ‘রাজস্থান পাঞ্জাবি’ নামের প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানের সময় রাজস্থানে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি-দু’টি আলাদা ট্যাগ পাওয়া যায়। বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির প্রমাণও পাওয়া গেছে।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর