Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ২০:১৪ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ২০:১৫

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহলের দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত হন চারজন।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ভাটিপাড়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন ভাটিপাড়া গ্রামের মুরসালিন (২৫), তারাজুল ইসলাম (৩২), রাজরান (২৪) ও গোলাম কিবরিয়া (৫০)।

স্থানী সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়ের মালিকানাধীন মেঘনা বারঘর জলমহলের অধীন ধলিপুরী ডোবা নামে একটি জলমহল ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ইজারাদার সমিতির কাছ থেকে সাবলিজ নেন। এ জলমহলটি শিশির নূরকে সাবলিজ না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
শনিবার সকালে ধলিপুরী ডোবা শুকানোর সময় শিশির নূরের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ভাটিপাড়া বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে গালিগালাজের জেরে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

বিজ্ঞাপন

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার জানান, সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে সিলেটে রেফার করা হয়েছে।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো