Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক আইডি, অভিযোগ প্রতারণার

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৯:৫৭

ঢাকা মেট্রপলিটন পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে ভুয়া আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরিপূর্বক প্রতারণার সাথে জড়িত প্রতারককে গ্রেফতার করেছে ডিবি’র সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট।

বিজ্ঞাপন

এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট, ডিবি) মো. তরিকুল ইসলাম বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো