Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৩

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৯:০৭

ঢাকা: হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা, ১৭ পুড়িয়া গাঁজা ও ১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতাররা হলো- জিহাদ শেখ (২৩), অনিক আহম্মেদ শাওন (৩০), মো. চাঁন মিয়া (১৯), মো. রবিন (২৩), মো. আশরাফুল ইসলাম রনি (২৮), মো. সুজন (৪৮), মো. আরিফ (২৬), মো. কাদের (৩৬), মো. রুবেল (২৮), মো. সাজিদুল (২০), মো. রিয়াদ হোসেন (২০), মো. সুমন (৩০), সানজিদা হাসান (১৯), মো. ইমরান (৩১), আতাউল হাসান (২৮), তন্ময় খাতুন মিতু (২৫), ফজলে রাব্বি (২৬), হাবিবুল্লাহ (৩৫), মো. মাজেদুল ইসলাম (৫০), মো. রাশেদুল ইসলাম (২৮), মো. সালাউদ্দিন (৫৮), মোহাম্মদ মনির হোসেন (৫০) ও মো. শাহজাহান (৪৫)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর