Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১২:০৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৪:৪১

ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন আহত ডা. আহমদ হোসেন।

ঢাকা: রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) কুপিয়ে জখমের ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে র‌্যাবের উপ-পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া উইং) মেজর মো. লুৎফুল হাদি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক কে সন্ত্রাসী হামলায় কুপিয়ে জখম করার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

এর আগে, সোমবার (২০ এপ্রিল) বিকেলে ডা. আহমদ হোসেন অফিস শেষে বাসায় ফেরার সময়ে পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পিছনের গলিতে পৌঁছালে সেখানে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/ইআ