Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১৬:৫৮ | আপডেট: ৪ মে ২০২৬ ১৮:০৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার (৩ মে) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতাররা হলেন- মো. আবু রায়হান (২০), মো. তোতা (২০), মো. ইউসুফ ওরফে কালু (১৮), মো. বাধন (২৭), মো. আরাফ আহম্মেদ (২০), মো. আরিফ হোসেন (৩৮), মো. তয়ন মিয়া (২১), মো. ইয়াসিন (২৫), মো. শফিকুল (৩২), মো. সুমন (২২), মো. আকাশ (২২), জুয়েল (২০), রবিন (২৫), মো. জাকির (২২), মো. জুম্মন (২৭), মো. শাকিল (২৫) ও মো. আবু রায়হান (২২)।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর