Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিপুত্র ও যুবদল নেতা সজীব ডিবি হেফাজতে

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৯:৩২ | আপডেট: ২১ জুন ২০২৬ ২৩:১৪

খায়রুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

ঢাকা: চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। খাইরুল ইসলাম সজীব জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।

রোববার (২১ জুন) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি মিডিয়া জানিয়েছেন, নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আনার পর তাকে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলে বলা হয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জয়ী হন। আজহারুল ইসলাম মান্নান পেয়েছিলেন ১ লাখ ৫৪ হাজার ১৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহাম্মদ ইকবাল হোসেন দাড়িপাল্লা প্রতীক থেকে পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৪৮০ ভোট।