Wednesday 19 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরকীয়ার জেরে কোদালের আঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৬ ২৩:৩৭ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ ২৩:৫৫

গ্রেফতার স্বামী মো. সেলিম

চট্টগ্রাম: জেলার চন্দনাইশে পরকীয়ার জেরে কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টায় উপজেলার দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রীর নাম নুরহাবা (২৫)। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের মৃত এরশাদ উল্ল্যাহর মেয়ে। গ্রেফতার স্বামীর নাম মো. সেলিম (২৪)। তিনি একই ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর। তারা চন্দনাইশ পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়ায় একটি টিনশেড বাসায় থাকতেন।

দোহাজারী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল বলেন, ‘স্ত্রীর পরকীয়া নিয়ে আগে থেকেই স্বামী সেলিমের সাথে বিরোধ ছিল। আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম তার স্ত্রী নুরহাবাকে কোদাল দিয়ে আঘাত করে। এতে স্ত্রী গুরুতর আহত হন। পরে সেলিম ও স্থানীয়রা তাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে।’

বিজ্ঞাপন

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর