Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রয়াত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৬ ২১:১৮

প্রয়াত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতারণা মামলায় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলশান ২ নম্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, ‘বিদিশার বিরুদ্ধে অর্থ প্রতারণার একটি মামলা ছিল। গুলশান থানার মামলা আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/এমএইচ/পিটিএম