Thursday 03 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৯

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রাম: জেলার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অপরাধীদের ‘নিরাপদ আস্তানা’ হিসেবে পরিচিত সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলীনগর ও ছিন্নমূল এলাকায় চলে এ বিশেষ অভিযান।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসারের নেতৃত্বে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার বলেন, ‘জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখাই এ অভিযানের মূল লক্ষ্য।’

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্থানীয় জনগণকে সতর্ক করে বলা হয়, কোনোভাবেই সন্ত্রাসী বা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর