Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দারুস সালামে জানালা দিয়ে দুর্বৃত্তের গুলি, গৃহবধূ আহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৭

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

রাজধানীর দারুস সালামে বাসার ভেতরে দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম মাদবর বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত জেসমিন আক্তারের ছেলে মো. ইয়াসিন বলেন, ‘তাদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তার বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করে। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখতেছিল। এসময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি তার মায়ের ডান হাতে লাগে।’

ইয়াসিন আরও বলেন, ‘পরে দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।‘

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ‘দারুস সালাম এলাকায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তার ডান হাতের বাহুতে একটি গুলিবিদ্ধ হয়েছে। বিষয়টি দারুস সালাম থানা পুলিশ তদন্ত করছে।’

সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর