Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর সবুজবাগে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৫ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৯

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর সবুজবাগে মেয়ে বন্ধুর বাসায় সিফাত উল্লাহ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সবুজবাগ আদর্শপাড়া বড়ইতলা ব্রিজ গার্মেন্টস গলির একটি বাড়ির ৫ম তলায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সিফাতুল্লাহ যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদিনের ছেলে।

সিফাতকে হাসপাতালে নিয়ে আসা এক তরুণী জানান, তিনি নিজে বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী। সিফাত উল্লাহ তার বন্ধু। কিছুদিনের মধ্যে তাদের বিয়ে করার কথা ছিল। আজই সিফাত উল্লাহ তার বাসায় গিয়েছিল। এরপর জয় নামে স্থানীয় এক যুবক ওই বাসায় যায়। সে জয়কে বড় ভাই ডাকতো। জয় সেই বাসায় যাওয়ার পর তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে জয়সহ তার সঙ্গে থাকা ৫-৬ জন মিলে সিফাত উল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। তখন সে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে। তারপর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সিফাতউল্লাহ মারা যায়।

বিজ্ঞাপন

ওই বাসার নারী ভাড়াটিয়া হাসনা জানান, তিনি একাই এক রুমে ভাড়া থাকেন। আর পাশের রুম সাবলেট ভাড়া দিয়েছেন ওই তরুণীকে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ফোনে এই ঘটনা শুনতে পান। পরে মুগদা হাসপাতালে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

তিনি জানান, ওই তরুণী পহেলা জুলাই সাজিদ নামে এক ছেলেকে স্বামী পরিচয় দিয়ে ৫ম তলায় একটি রুম ভাড়া নেয়। এরপর জানতে পারি তারা স্বামী-স্ত্রী না, প্রেমিক ছিল। তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকে সিফাতউল্লাহ তার বাসায় আসা যাওয়া করত। তাদের মধ্যে কি সম্পর্ক তা জানা নেই।

আহত রাজিব ওরফে রাব্বি নামের এক অভিযুক্তের দাবি, ওই বাসায় অনৈতিক কর্মকাণ্ডের খবর পেয়ে তারা সেখানে গেলে সিফাতই প্রথম তাদের ওপর চড়াও হন এবং ছুরিকাঘাত করেন। এরপর হাতাহাতির ঘটনায় দুজন আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সবুজবাগ থানায় অবগত করা হয়েছে। এই ঘটনায় ইয়াসিন ও রাব্বি নামে দুইজন আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়ে চলে গেছে।

সারাবাংলা /এসএসআর/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর