Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৯ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আজহারুল ইসলাম মিলন (৫১ ) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা যায়, বন্দি আজহারুল ইসলাম মিলনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। বাবার নাম সায়েম উদ্দিন। পাকুন্দিয়া থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর