Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবি’র ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের নতুন সভাপতি আকাশ, সম্পাদক মিজান

কুবি করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২

নতুন সভাপতি আকাশ, সম্পাদক মিজান।

কুবি: ‘ব্রহ্মপুত্রের টানে,বাজুক গান প্রাণে প্রাণে’এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিদায়ী সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক খন্দকার মোরসালিন হোসাইনের সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে নতুন সভাপতি হয়েছেন, বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাইফুল মালেক আকাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মিজানুর রহমান।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মিজান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় হলো ময়মনসিংহ জেল ছাত্র-ছাত্রীদের জন্য একটি পরিবার, এই পরিবারে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমাকে এই সুন্দর দায়িত্ব প্রদান করায় সংগঠনের সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং সাবেক কমিটির দায়িত্বদশীল প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি। আমার নিজ জেলার এত বড় দায়িত্ব আমি সঠিকভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো এবং খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের মাধ্যমে নিজেকে এবং কমিটির সবাইকে নিয়ে কাজ করব, ইনশাল্লাহ। আমাদের এই নতুন কমিটি যাতে সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারেন সেই জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।’

বিজ্ঞাপন

সভাপতি সাইফুল মালেক আকাশ বলেন,‘ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী এবং সদ্য সাবেক কমিটির দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেকোনো দায়িত্ব একদিকে যেমন গৌরবের, পাশাপাশি বড় একটি আমানত। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি যথাসম্ভব চেষ্টা করবো। সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।’

উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন। এছাড়া আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টামণ্ডলীর কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর