Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবিতে ২ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন

জবি করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৭:৪০

ছবি: সংগৃহীত।

জবি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে কেন্দ্র করে স্টল বা দোকান বরাদ্দের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ও ২ বৈশাখ, ১৪৩৩ মঙ্গল ও বুধবার (১৪-১৫ এপ্রিল, ২০২৬) পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি একটি বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে, যেখানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করতে পারবেন। মেলায় অংশগ্রহণে আগ্রহীদের জন্য নির্ধারিত আবেদন ফরম রেজিস্ট্রার দফতর থেকে সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

৭ এপ্রিল থেকে ১২ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর