Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. ইয়ারুল কবীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ২০:৪৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২১:৩৮

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. ইয়ারুল কবীর।

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। একইসঙ্গে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দু’টিতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

নতুন উপাচার্যের নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

বিজ্ঞাপন

এদিকে, বর্তমান উপাচার্যের অব্যাহতির প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে যবিপ্রবির উপাচার্য পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। তাকে তার মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোতে এরইমধ্যে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর