Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ

স্টাফ করেস্পন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৬:২২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:৩৬

এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। বুধবার (২২ এপ্রিল) এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল এ তথ্য জানান।

প্রথম দিন হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ অগাস্ট পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। আর ১৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। প্রথম ৩০ মিনিট হবে বহুনির্বাচনি পরীক্ষা, শেষ আড়াই ঘণ্টা হবে রচনামূলক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর