Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি উপাচার্যের ‘বাসপ সম্মাননা’ অর্জন

জবি করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ০৮:৩৯

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন শিক্ষাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাসপ সম্মাননা-২০২৬’ অর্জন করেছেন।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ সংস্কৃতি পরিষদের আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘অনিন্দ্র সমাজ গড়তে আমাদের ইনসাফের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় ও সম্মাননা প্রদান করা হয়।

উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অনুষ্ঠানের এক গুরুত্বপূর্ণ পর্বে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনকে শিক্ষাসেবায় তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য ‘বাসপ-২০২৬ সম্মাননা’ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা চর্চা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় শিক্ষাবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সম্মাননা শিক্ষাসেবায় নিয়োজিত ব্যক্তিদের আরও উৎসাহিত করবে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর