Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবির নতুন রেজিস্ট্রার নূরুল করিম

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৬ ২০:২৭

মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

রোববার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান এর সই করা অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রেজিস্ট্রার এর দায়িত্ব (অতিরিক্ত দায়িত্ব) প্রদান করা হলো। এ আদেশ ১৮ মে থেকে কার্যকর হবে।

নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় আমাকে দায়িত্ব দিয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমার এখানে যেন কোনো ফাইল আটকে না থাকে। এমনকি আমার দফতরে এসে যেন কেউ হয়রানির শিকার না হন সেই চেষ্টাও থাকবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর