Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইবি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন

ইবি করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৫:৪৬

ইবি: মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন।

রোববার (০৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেনকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। পাশাপাশি ভোগ করবেন পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর পূর্বে অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের সভাপতি এবং বর্তমানে ইউট্যাব ইবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/এনজে