Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেয়েছে আলিফ আবিনা পরাগ

সারাবাংলা ডেস্ক
১২ জুলাই ২০২৬ ১৮:৫১

আলিফ আবিনা পরাগ। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (বসুন্ধরা শাখা) শিক্ষার্থী আলিফ আবিনা পরাগ। পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে সে এই বৃত্তি লাভ করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তির এই ফলাফল ঘোষণা করে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আলিফের এই সাফল্যে তার অভিভাবকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও আলিফ যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর