Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে’

স্টাফ করেস্পন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ২২:৩৭

এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: হঠাৎ ভারী বৃষ্টির ফলে দুর্যোগপূর্ণ অবস্থায় এইচএসসি ও সমমান পরীক্ষাগ্রহণ এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশের আন্দোলন শুরু হওয়ায় পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দো-টানায় পড়েছেন। এ পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে।

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা দেড়টার দিকে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আপাতত যে অবস্থা আছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সার্বিক পরিস্থিতি ও সবার মতামত নিয়ে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরও জানান, ‘সকাল ১০টার দিকে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয় এবং সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।’

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর