রাবি: সাবেক ছাত্রলীগ কর্মীকে ঘিরে সংঘর্ষের ঘটনায় বিচারের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা আসলে পালটাপালটি স্লোগানের ঘটনা ঘটে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
ভবনের সামনে অবস্থান নেয় শিবির। এসময় তারা ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘এই ক্যাম্পাসে হবে না ছাত্রলীগের ঠিকানা’, ‘সন্ত্রাসীদের আস্তানা এই ক্যাস্পাসে হবে না’- এমন স্লোগান দেন।
এরপর সেখানে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা শিবিরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু দেন। এসময় তারা ‘হোটেলে ভালো ছিলি, ক্যাম্পাসে কেন এলি?’, ‘জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না’ -এমন স্লোগান দিতে থাকে।
এসময় ছাত্রদল নেতারা বলেন, আমরা উপাচার্যের সঙ্গে দেখা করতে এসেছি। ক্যাম্পাস যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছি।