Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী নওশিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৫:২১ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ ১৫:২৩

মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী নওশিন।

নওগাঁ: নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ (‘গোল্ডেন এ প্লাস’) অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী নওশিন।

প্রতিটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনের মাধ্যমে সে নিজের অদম্য মেধা ও কঠোর পরিশ্রমের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে।

নওশিনের বাবা আব্দুর রউফ পাভেল সংবাদমাধ্যম ‘সারাবাংলা’-এর নওগাঁ জেলা প্রতিনিধি এবং তার মা শ্রাবণী একজন গৃহিণী।

দুই ভাইবোনের মধ্যে নওশিন বড়ো। নিজের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের কল্যাণে অবদান রাখতে সে দৃঢ়প্রতিজ্ঞ।

নওশিন জানায়, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং পরিবারের সার্বিক সহযোগিতাই তাকে সাফল্যের এই শিখরে পৌঁছে দিয়েছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এআর