Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক মামলায় রাবি ছাত্রদল নেতা আদালতে

রাবি করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৮:০২

মো. হাসিবুল হাসান।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসানকে মাদকসহ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে মতিহার থানা পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলার এজাহার থেকে এই তথ্য জানা যায়।

আটক মো. হাসিবুল হাসান (২৯) রাজশাহী মহরের চন্দ্রিমা এলাকার বাসিন্দা। তার পিতার নাম-মো. রফিকুল ইসলাম এবং মাতার নাম মোছা. পারভীন আরা।

গ্রফতারের সময় তার কাছ থেকে পিস পিস করে কাটা অবস্থায় সাত পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই হাজার একশত টাকা। এছাড়াও একটি লাল কালো রঙের পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইসচার্জ (ওসি) গোলাম কবির।

তিনি বলেন, তাকে আজকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়েছে। দেশের প্রচলিত আইনে আদালত তাকে শাস্তি দেবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর