Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেললাইনে পানি, চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

চবি করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৩:০২

চবি: রেললাইন পানিতে ডুবে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া দুটি শাটল ট্রেন ষোলশহর স্টেশনে আটকা পড়ে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়গামী দ্বিতীয় শাটল ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটে নগরীর বটতলী স্টেশন থেকে ছেড়ে যায়। তবে রেললাইনে পানি ওঠায় ট্রেনটি ষোলশহর স্টেশনে গিয়ে আটকে পড়ে। এর আগে সকালে ছেড়ে যাওয়া প্রথম ট্রেনটিও একই এলাকায় আটকা পড়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, রেললাইনে পানি ওঠায় শাটল ট্রেন আটকা পড়ে আছে। সকালে ষোলশহরে আটকে পড়া শিক্ষার্থীদের বাসে করে যাতে ক্যাম্পাসে নিয়ে আসা যায়, সে চেষ্টা চলছে। সেইসঙ্গে দ্রুত শাটল ট্রেন চলাচলের ও ব্যবস্থা করা হচ্ছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর