Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টিসিবির আওতায় আসছে আরও ৫ লাখ পরিবার

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৭:৩৫ | আপডেট: ২ জুন ২০২৫ ২১:২৩

ঢাকা: ন্যয্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমের আওতায় আসছেন আরও ৫ লাখ পরিবার। সোমবার (২ জুন) দুপুরে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে এই প্রস্তাব করা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, ‘মূল্যস্ফীতির কশাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জানুয়ারি ২০২৫ হতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে ৫৭ লাখ পরিবারকে মসুর ডাল, সয়াবিন তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া, আমি খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থবছরে ৬ মাসে উন্নীত করার প্রস্তাব করছি। একই সঙ্গে বর্তমানে সহায়তাপ্রাপ্ত ৫০ লাখ পরিবারের অতিরিক্ত আরও ৫ লাখ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করছি।’

বিজ্ঞাপন

এদিকে স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙ্গে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

সারাবাংলা/ইএইচটি/এমপি
বিজ্ঞাপন

আরো