Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইলেক্ট্রিক গাড়ির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ আরোপ করা হবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৮:১৬ | আপডেট: ২ জুন ২০২৫ ১৯:৩০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ইলেক্ট্রিক গাড়ির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ আরোপ না করার বিধান রাখা হয়েছে ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় অন্তর্র্বতী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার একাধিক গাড়ি থাকলে পরিবেশ সারচার্জ আরোপ করার বিধান থাকলেও পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিতকরণে ইলেক্ট্রিক গাড়ির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ আরোপ না করার বিধান রাখা হয়েছে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘বিত্তশালী ব্যক্তিগণ সম্পদ সারচার্জ দেওয়ার মাধ্যমে বেশি কর দেন, যা সামাজিক উন্নয়ন ও সমতা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ২০২৬-২০২৭ এবং ২০২৭-২০২৮ করবর্ষের জন্য সারচার্জের বিদ্যমান হার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে করদাতাগণের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান রেখে তাঁদের স্বস্তি দেওয়ার জন্য ন্যূনতম কর-কে সারচার্জ পরিগণনার ভিত্তি না রেখে স্বাভাবিক ব্যক্তি করদাতার করযোগ্য আয়ের ওপর নিয়মিত করহার প্রয়োগ করে নিরূপিত করের ওপর সারচার্জ পরিগণনা করার বিধান করা হয়েছে।’’

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

আরো