Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩ শুরু

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫ ০৮:৪০

মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩’-এর উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

ঢাকা: শীতকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩’। বরাবরের মতো এবারো মার্সেল পণ্যের ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক। ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো শোরুম থেকে মার্সেলের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ফ্যানসহ নানা উপহার পাওয়ার সুযোগ থাকছে। রয়েছে নিশ্চিত উপহারও।

সম্প্রতি রাজধানীতে মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩’-এর উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ‘মার্সেল স্মার্ট অফার’ এর আওতায় ক্রেতারা ২৫ নভেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এসব সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মো. মতিউর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন অটোমেশনের মাধ্যমে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা করছে মার্সেল। পূর্বের প্রতিটি সিজনে গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ার ধারাবাহিকতায় এবার শীতেও নতুন সিজন শুরু হলো।

জানা গেছে, ক্রেতারা যেকোনো শোরুম থেকে মার্সেল পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এরপর ক্রেতার মোবাইলে মার্সেলের ফিরতি এসএমএসের মাধ্যমে উপহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। সংশ্লিষ্ট শোরুম থেকেই ক্রেতাদের উপহার প্রদান করা হচ্ছে।

ক্যাম্পেইনের এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ থাকে। ফলে ওয়ারেন্টি কার্ড হারালেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। একই সঙ্গে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক সহজেই জানতে পারছেন। ক্রেতাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহ দিতে ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর