Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল ব্যাংকের চূড়ান্ত অনুমোদন নয়, লাইসেন্সে ‘মার্কিং’ কাঠামো নিয়েই আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৯

ঢাকা: ডিজিটাল ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স অনুমোদন নয় আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে কীভাবে মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) ও নম্বর প্রদান করা হবে, সেই কাঠামো নিয়েই আলোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায়।

সোমবার (১৬ফেব্রুয়ারি)গভর্নরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত বোর্ড সভায় এই বিষয়টি উপস্থাপন করা হয় বলে বোর্ডের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।

সভায় সংশ্লিষ্ট বিভাগের ডেপুটি গভর্নরসহ পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন। বোর্ড সূত্র জানায়, এটি ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের পুরো প্রক্রিয়ার প্রাথমিক ধাপ মাত্র।

এদিন সকালে বোর্ড সভা ঘিরে প্রেস ব্রিফিং করা হয়। সংগঠনটি অভিযোগ করে, নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে বিতর্কিত ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার লক্ষ্যে পর্ষদ সভা ডাকা হয়েছে।

বিজ্ঞাপন

তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আ‌রিফ হো‌সেন খান বলেন, বোর্ড সভা স্থগিতের যে দাবি তোলা হয়েছে এবং আজই লাইসেন্স দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়।

তিনি বলেন, ‘আজকের বোর্ড সভায় কেবল উপস্থাপন করা হয়েছে ডিজিটাল ব্যাংকের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে কোন মানদণ্ডে কীভাবে নম্বর দেওয়া হবে, সেই মূল্যায়ন কাঠামো।’

বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রাথমিকভাবে ১৩টি প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গঠিত ডিজিটাল ব্যাংক অ্যাসেসমেন্ট টিম এসব প্রতিষ্ঠানের টেকনিক্যাল সক্ষমতা ও ব্যাবসায়িক পরিকল্পনা মূল্যায়ন করে মার্কিং করবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী ধাপে লাইসেন্স প্রদানের জন্য বিবেচনা করা হবে। এ বিষয়ে সামনে আরও একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণ ও নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলাকালে এমন বোর্ড সভা স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। তিনি আরও অভিযোগ করেন, যেসব গোষ্ঠী ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে আগ্রহী, গভর্নর অতীতে সেই গোষ্ঠীর একটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন— যা স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি করছে।

সংগঠনটির দাবি, দেশের ব্যাংকিং খাত যখন চাপে রয়েছে এবং কয়েকটি ব্যাংক আমানতের সুরক্ষা দিতে হিমশিম খাচ্ছে, তখন নতুন করে বিশেষ গোষ্ঠীর স্বার্থে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া কতটা প্রয়োজন— তা আরও গভীরভাবে পর্যালোচনা করা উচিত। এ কারণে তারা বোর্ড সভা স্থগিতসহ যথাযথ মূল্যায়ন ও স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া চুক্তিভিত্তিক উপদেষ্টা ও কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে।

সারাবাংলা/এসএ/এএ
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর