Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেডের নাম পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৬

ঢাকা: বাংলাদেশে কার্যরত ফাইন্যান্স কোম্পানি অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা‌দেশ ব্যাং‌কের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এক সার্কুলারে এ তথ্য জানা‌নো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৯ নম্বর আইন)-এর ৬৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ২৩ ফেব্রুয়ারি তারিখ থেকে কোম্পানিটির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি.’ রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নাম পরিবর্তনের ফলে কোম্পানির আইনগত সত্তা, পূর্বের দায়-দেনা, চুক্তি ও গ্রাহকসেবা কার্যক্রম অপরিবর্তিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো