Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১

ড. আহসান এইচ মনসুর।

ঢাকা: ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম জোরদার করার প্রেক্ষাপটে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে চুক্তি বাতিল করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগকৃত ড. আহসান এইচ মনসুর এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি)  অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে থেকে জারি করা উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিন দুপুরে বাংলাদেশ চত্বরে ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, আমি পদত্যাগ করিনি। আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আমি শুনেছি আমি নেই। তাই আমি চলে যাচ্ছি।

এর আগে, শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

ড. মনসুর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সারাবাংলা/এসএ/ইআ
বিজ্ঞাপন

আরো