Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংক বনানী শাখা স্থানান্তর

সারাবাংলা ডেস্ক
২ মার্চ ২০২৬ ২২:৪১

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বনানী শাখা সেঞ্চুরি ট্রেড সেন্টার, হোল্ডিং নং ২৩, সড়ক নং ১৭, বনানী, ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে নতুন স্থানে শাখার উদ্বোধন করেন।

সিনিয়র অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক রেজিস্ট্রার প্রফেসর মো. শাহজাহান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বনানী সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ এবং স্বাগত বক্তব্য দেন বনানী শাখাপ্রধান মো. হাবিবুর রহমান। এসময় গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর