Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৬ ০৯:৪৬

হুয়াওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলালিংক।

‎‎ঢাকা: ‎‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্‌ম চালু করতে যাচ্ছে বাংলালিংকের পেমেন্ট সেবাদাতা সহযোগী প্রতিষ্ঠান নিও পিএসপি। এ লক্ষ্যে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। বাংলাদেশে ক্যাশলেস আর্থিক সেবার পরিসর বাড়ানোই এই প্ল্যাটফর্মের লক্ষ্য।

বৃহস্পতিবার (৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
‎
‎সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চুক্তিটি সই হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার টিম ঝৌ শাওফেং চুক্তিতে স্বাক্ষর করেন।
‎
‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মুক্ত পে’ হুয়াওয়ের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্ল্যাটফর্‌ম ব্যবহার করে নিরাপদ, তাৎক্ষণিক ও বড়-অঙ্কের ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে। প্লাটফর্‌মটি তাৎক্ষণিক ক্যাশলেস অর্থ পরিশোধ ও ট্রান্সফার করার সুবিধা দেবে। পুরো প্রক্রিয়ায় ব্যাংকিং খাতের মতন মানসম্মত নিরাপত্তা নিশ্চিত করা হবে। ফলে সেবাটি হবে আরও নির্ভরযোগ্য।
‎
‎‘মুক্ত’ শব্দের অর্থ স্বাধীন। এই নামের মাধ্যমে আর্থিক সেবা সবার কাছে সহজলভ্য করার বাংলালিংকের লক্ষ্যকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি, সারা দেশে মোবাইল সংযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটির ভূমিকাও এ নামের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিকে অবদান রাখার পাশাপাশি ব্যাংক সেবার বাইরে থাকা এবং সীমিত ব্যাংক সেবা পাওয়া জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
‎
‎

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর