Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানববন্ধনে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা, সতর্ক অবস্থানে পু‌লি‌শ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১১:০৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৩:৫৭

ঢাকা: দেশের বৃহত্তর ইসলামী ধারার ব্যাংক থেকে ২০২৪ সালের ৫ আগস্টের পর চাকরিচ্যুত প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীর পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত ব্যাংকাররা ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর‌তে‌ছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়া‌তে পু‌লি‌শ সতর্ক অবস্থান নি‌য়ে‌ছেন।

রোববার (১৯ এপ্রিল) দিলকুশায় অবস্থিত ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি শুরু ক‌রে।

কর্মসূচিতে ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

৫ আগস্টের পর একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে ব্যাপক হারে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলি, আইডি ইনঅ্যাকটিভ করা, প্রশাসনিক হয়রানি এবং তথাকথিত ‘দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষার মাধ্যমে পরিকল্পিতভাবে ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।

এর ফলে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন, যা হাজারো পরিবারকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

মানববন্ধন থেকে তারা নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করেন:

  • অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে পুনর্বহাল।
  • বিতর্কিত বোর্ড ও অবৈধ ব্যবস্হাপনা বাতিল করে দক্ষ ও পেশাদার ব্যবস্থাপনা গঠন।
  • ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব ও বৈষম্য বন্ধ।
  • কর্মক্ষেত্রে ন্যায়সঙ্গত ও মানবিক পরিবেশ নিশ্চিতকরণ।

সারাবাংলা/এসএ/ইআ