Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘উপায়’র নতুন সিইও শ্যামল বরন দাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ২১:৪৯

ব্যাংকার ও প্রযুক্তি বিশেষজ্ঞ শ্যামল বরন দাশ।

ঢাকা: দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের অন্যতম প্রতিষ্ঠান ‘উপায়’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন অভিজ্ঞ ব্যাংকার ও প্রযুক্তি বিশেষজ্ঞ শ্যামল বরন দাশ। ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক খাতে তার রয়েছে ২৫ বছরেরও বেশি বিস্তৃত অভিজ্ঞতা।

বুধবার (২২ এপ্রিল) প্রতিষ্ঠান‌টি এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে শ্যামল বরন দাশ আর্থিক সেবাকে প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমএফএস, ডিজিটাল ব্যাংকিং, রিটেইল ও এসএমই সলিউশন, এজেন্ট ব্যাংকিং এবং কার্ড সার্ভিস—এসব খাতে তার দক্ষতা বিশেষভাবে স্বীকৃত।

বিজ্ঞাপন

উপায়ে যোগদানের আগে তিনি দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেন। তিনি নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা, ব্র্যাক ব্যাংকের প্রধান ডিজিটাল কর্মকর্তা এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন এবং দক্ষ কর্মীদল গঠনে তার রয়েছে প্রমাণিত সাফল্য।

শিক্ষাজীবনে তিনি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং যুক্তরাজ্যের রয়্যাল হলোওয়ে, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এমআইটি, কর্নেল বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অব ইকোনমিকসের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পেশাগত প্রশিক্ষণ ও সনদ অর্জন করেছেন।

ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের (উপায়) পরিচালনা পর্ষদ তাকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ডিজিটাল আর্থিক সেবায় নতুন মাত্রা যোগ করবে এবং গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী ও সহজসেবার সমাধান নিয়ে আসবে।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর