Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহ আমানতে ২২ লাখ টাকার সিগারেট ও নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৫:৫৩ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:৪৯

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) রাত ৯টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন টার্মিনালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে অংশ নেয় বিমানবন্দর এনএসআই, কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স।

বিমানবন্দর সূত্র জানায়, অভিযানে সর্বমোট ১ হাজার ১২৮ কার্টন সিগারেট এবং ২০০ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। উদ্ধার হওয়া সিগারেট থেকে সম্ভাব্য রাজস্ব আদায়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৫৬ হাজার টাকা। আটক যাত্রীরা হলেন- সেলিম উল্লাহ, রায়হান উদ্দিন ও মনসুরুল আলম।

বিজ্ঞাপন

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২২ লাখ ৫৬ হাজার টাকা। উদ্ধার করা পণ্যগুলো ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

জড়িত তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের নজরদারি অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএন/এসআর