Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের আগে ঢাকা লিগের আরও একটি গুরুত্বপূর্ণ রাউন্ড

সারাবাংলা ডেস্ক
২২ মে ২০২৬ ১০:৩৬

পাকিস্তান সিরিজে সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও মাঠে ফিরতে যাচ্ছেন দেশের তারকা ক্রিকেটাররা। দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট আসর ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

ঈদুল আজহার ছুটির আগে লিগের আরও একটি গুরুত্বপূর্ণ রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে। এদিন ঢাকার ৬টি ভেন্যুতে মাঠে নামবে অংশগ্রহণকারী ১২টি দল।

চলতি মৌসুমের ৫০ ওভারের এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত দেখা গেছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা, লড়াই আর দর্শকদের বাড়তি আগ্রহ। জাতীয় দলের ক্রিকেটারদের ফিরে আসায় লিগে যোগ হচ্ছে নতুন মাত্রা।

বিজ্ঞাপন

ক্রিকেটপ্রেমীরা আশা করছেন, ঈদের আগে ব্যাট-বলের লড়াইয়ে আরও উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু ম্যাচ উপহার দেবে দলগুলো। জাতীয় দলের তারকাদের উপস্থিতিতে মাঠে ফিরবে বাড়তি উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজকরা জানিয়েছেন, দেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়নে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ লিগের মান ও আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে।

সপ্তম রাউন্ডের খেলার ফিক্সচার আবাহনী লিমিটেড বনাম অগ্রণী ব্যাংক- ইউল্যাব মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গুলশান ক্রিকেট ক্লাব-বিকেএসপি ৪ গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ-মিরপুর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব-পিকেএসপি বসুন্ধরা স্ট্রাইকার্স বনাম ব্রাদার্স ইউনিয়ন-বিকেএসপি ৩ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব বনাম ঢাকা লেপার্ডস-বসুন্ধরা প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল এবং টি স্পোর্টসের ইউটিউব পেইজে।

সারাবাংলা/এনজে