Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তায় ‘সাসটেইনেবিলিটি সামিট’ অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২০ জুলাই ২০২৬ ১৫:২৯

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে সাসটেইনেবিলিটি সামিট-২০২৬।

আকিজ-বশির গ্রুপের পরিবেশনায়, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সঞ্চালনায় এবং প্রাণ-আরএফএল গ্রুপ ও বিজিএমইএ-এর সহযোগিতায় শনিবার (১৮ জুলাই) এই সামিট অনুষ্ঠিত হয়।

এটি ছিল এই সামিটের ৪র্থ সংস্করণ। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নিয়ে টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা নিয়ে অগ্রগামী আলোচনায় যুক্ত হন এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।

বিজ্ঞাপন

সামিটে ৩টি কি-নোট সেশন, ২টি প্যানেল আলোচনা, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি, একটি এক্সপার্ট ডিপ ডাইভ এবং একটি পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। সেশনগুলোতে দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাব এবং কমপ্লায়েন্স থেকে দায়িত্বশীল আচরণে উত্তরণের রূপরেখা তুলে ধরা হয়, যেখানে প্রাধান্য পায় টেকসইতা ও দায়িত্বশীল ব্যবসা কিভাবে ব্যবসায়িক মডেল পুনর্গঠন করছে, প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াচ্ছে এবং দেশের অগ্রগামী প্রতিষ্ঠানগুলোর কৌশলগত দৃষ্টিভঙ্গি নির্ধারণ করছে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে কি-নোট বক্তব্য দেন মাসুদ খান, চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আয়োজনটিতে বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন এম মাসরুর রিয়াজ, চেয়ারম্যান এন্ড ফাউন্ডার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ; ড. মেলিতা মেহজাবীন, প্রফেসর, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ ইকবাল চৌধুরী, চিফ এক্সিকিউটিভ অফিসার, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি; সায়েফ নাসির, ম্যানেজিং ডিরেক্টর, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড; ইয়াসির আজমান, চিফ এক্সিকিউটিভ অফিসার, গ্রামীণফোন লিমিটেড; সাব্বির হাসান নাসির, ম্যানেজিং ডিরেক্টর, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন); বিদ্যা অমৃত খান, ভাইস প্রেসিডেন্ট, বিজিএমইএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, দেশ গ্রুপ অব কোম্পানিজ; মোহাম্মদ জাহিদুল্লাহ, চিফ সাসটেইনেবিলিটি অফিসার, ডিবিএল গ্রুপ; নুজহাত আনোয়ার, ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি; কে এ এম মোরশেদ, সিনিয়র ডিরেক্টর, ব্র্যাক; এবং প্রফেসর ড. মোহাম্মদ নুরুন্নবী, ইউনেসকো চেয়ার, এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড ক্লাইমেট অ্যাকশনসসহ আরো বিশেষজ্ঞ পেশাজীবীরা।

বেসরকারি খাত, বিশেষ করে দেশীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়ানোর মূল লক্ষ্য নিয়ে আয়োজিত সাসটেইনেবিলিটি সামিট-২০২৬-এ দায়িত্বশীল ব্যবসা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পারস্পরিক সম্পর্ক এবং জাতীয় এসডিজি লক্ষ্যমাত্রার সঙ্গে এর সঙ্গতি বিশেষ গুরুত্ব পায়।

সম্মিলিত উদ্যোগ, দৃঢ় প্রতিশ্রুতি ও কার্যকর অংশীদারির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয় আয়োজনটিতে। দিনশেষে অনুষ্ঠিত হয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস গালা, যেখানে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিমাপযোগ্য প্রভাব সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানানো হয়।

সাসটেইনেবিলিটি সামিট-২০২৬-এর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ইন্টারন্যাশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশন (আইএএ) বাংলাদেশ, এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ) ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি); পিআর পার্টনার হিসেবে ব্যাকপেজ পিআর; অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার হিসেবে টার্কিশ এয়ারলাইনস এবং হসপিটালিটি পার্টনার হিসেবে র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা যুক্ত ছিল। সামিটটির আয়োজন করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ। সাসটেইনাবিলিটি সামিট ২০২৬ বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের একটি উদ্যোগ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর