ঢাকা: দেশব্যাপী ডিলার নেটওয়ার্কের সঙ্গে পারস্পরিক আস্থা, দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতা আরও শক্তিশালী করতে ‘ডিলার রিওয়ার্ড কর্মসূচি’ সম্পন্ন করেছে র্যানকন ইলেকট্রনিক্স। এই কর্মসূচির আওতায় যোগ্যতার ভিত্তিতে সফল ডিলারদের উমরাহ ট্রিপ ও মোটরবাইক দিয়েছে কোম্পানিটি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কোম্পানির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।
২০২৫ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন, বাজার সম্প্রসারণ এবং বিক্রি বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। বিজয়ী ডিলারদের একটি দলকে পবিত্র মক্কা ও মদিনায় উমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে এবং অন্য দলের হাতে আনুষ্ঠানিকভাবে মোটরবাইক হস্তান্তর করা হয়েছে।
র্যানকন ইলেকট্রনিক্স মনে করে, দেশের বিভিন্ন অঞ্চলে ভোক্তা পর্যায়ে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এবং শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে র্যানকন ইলেকট্রনিক্স-এর চিফ অপারেটিং অফিসার সামীর মোহাম্মদ সালেহ বলেন, ‘র্যানকন ইলেকট্রনিক্সের সাফল্যের পেছনে আমাদের ডিলার অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, আস্থা এবং ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, ডিলারদের সাফল্যই আমাদের সাফল্য। ভবিষ্যতেও ডিলার উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য শুধু পণ্য বাজারজাত করা নয়, বরং এমন একটি শক্তিশালী ডিলার ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে পারস্পরিক আস্থা, ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত হয়। র্যানকন ইলেকট্রনিক্স ভবিষ্যতেও ডিলার অংশীদারদের সঙ্গে এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’
বর্তমানে র্যানকন ইলেকট্রনিক্স দেশব্যাপী তাদের ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিভিশন, রেফ্রিজারেটর এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ব্যবসায় আগ্রহী নতুন উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদারদের প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে অনুষ্ঠান থেকে। র্যানকন ইলেকট্রনিকস সম্পর্কে জানতে যোগাযোগ করুন: (হটলাইন: ১৬৬০৭)।