Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১

ছবি: সংগৃহীত

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইর শরীয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৭ ও ২১০৬ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার।

বিজ্ঞাপন

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—সার্প ইন্ডাস্ট্রি, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ডোমিনেজ স্টিল, ফার ইস্ট নিটিং, লাভেলো আইসক্রিম, নিটোল ইন্স্যুরেন্স ও সিভিও পেট্রো কেমিক্যাল।

এর আগে সোমবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ২৩ পয়েন্ট।

আগের দিনের ধারাবাহিকতায় সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ১২টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি কোম্পানির শেয়ারের দর।

 

সারাবাংলা/একে/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর