Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৯:১৪ | আপডেট: ২৩ জুন ২০২৫ ২১:৪৬

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা চলতি বছরে দাঁড়িয়েছে ১৯ জনে এবং মোট মৃত্যু ২৯ হাজার ৫১৮ জন।

এছাড়া, একদিনে নতুন করে আরও ১৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে। এর মধ্যে চলতি বছরে ৪৫২ জন।

সোমবার (২৩ জুন) সন্ধায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। দেশে করোনায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো