Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৯:০২

ঢাকা: দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জনে। এছাড়া, করোনায় চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জন এবং সর্বোমোট ২৯ হাজার ৫২৪ জনে।

এর আগে, গতকাল সোমবার ৩৩৪টি নমুনা থেকে ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তবে এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো