Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিকিৎসক রাজেশ মজুমদারের বিএমডিসি সনদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ২০:৩৮

ঢাকা: শরিয়তপুরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদারের বিএমডিসি (১১৪৪৯২) সনদ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ডা. রাজেশ মজুমদার (১১৪৪৯২), জুনিয়র কনসালটেন্ট (শিশু), ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, শরিয়তপুর কর্তৃক বায়োমেট্রিক হাজিরা দিয়ে প্রাইভেট হাসপাতালে গিয়ে রোগী দেখার বিষয়টি গত ৪ মার্চ সকাল সাড়ে ১০টায় সংবাদ মাধ্যমে লাইভ প্রচারিত হয়। তিনি নিজেকে অসুস্থ দাবি করলেও ব্যক্তিগত চেম্বারে তার রোগী দেখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এমন কার্যক্রমের ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বিজ্ঞাপন

এই অবস্থায় ডা. রাজেশ মজুমদার (১১৪৪৯২), জুনিয়র কনসালটেন্ট (শিশু), ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, শরিয়তপুর-এর বিএমডিসি রেজিস্ট্রেশন আগামী ৬ (ছয়) মাসের জন্য স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর